Header Ads

আপনার একটি চোখের_মূল্য ২৫১ কোটি ৪৬ লক্ষ ৬৫ হাজার ৩ শত ৬৯ টাকা!


এটা স্মার্টফোনের যুগ!এখন  ফোনেও ১৩ থেকে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা!তাই এযুগে ক্যামেরা সম্পর্কে ধারনা নেই এমন মানুষ খুব কম।তাছাড়া  প্রচুর মানুষ  দামী দামী DSLR ক্যামেরা ব্যবহার করেন। 
ক্যামেরা বাস্তবিক অর্থে আমাদের চোখের অনুকরণে তৈরি কিন্তু দেখা যাক  বাজারের স্মার্টফোন   অথবা ক্যামেরার থেকে  আমাদের চোখ কতটা উন্নত অথবা কতটা খারাপ?




চোখের মান:
মনে করুন, কোনো ক্যামেরা ৯০ ডিগ্রি পর্যন্ত সকল দৃশ্য স্পষ্ট ধারন করতে পারে।সেই অনুযায়ী ক্যামেরার পিক্সেল = ৯০×৯০×৬০×৬০/(০.৩×০.৩) পিক্সেল
= ৩২৪০০০০০০ পিক্সেল
= ৩২৪ মেগাপিক্সেল! 

এখানে,
০.৩ হচ্ছে arc minute (এক ডিগ্রির ৬০ ভাগের এক ভাগকে আর্ক মিনিট বলে)।
৯০ হচ্ছে peripheral vision যার অর্থ লেন্স কতটুকু জায়গা ফোকাস করতে পারে তার ক্ষমতা।
৬০ কে বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হিসেবে ধরা হয়েছে।
এবার চোখের মেগাপিক্সেল নির্ণয় করা যাক। 
একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার সামনে ঘটে যাওয়া দৃশ্য  ১২০ ডিগ্রি পর্যন্ত যেকোনো  কিছু সম্পুর্ণ স্পষ্ট দেখতে পায়।
সুতরাং, একজন সুস্থ মানুষের চোখের পিক্সেল = ১২০×১২০×৬০×৬০/(০.৩×০.৩) পিক্সেল
= ৫৭৬০০০০০০ পিক্সেল
= #৫৭৬_মেগাপিক্সেল! 

অর্থ্যাৎ একজন মানুষের চোখ ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরার সমান!  কল্পনা করতে পারেন? বাজারে যেকোনো  দামী ক্যামেরার চাইতে কতগুণ বেশি! 
শুধু তাই নয়, মানুষের চোখ উপরনিচে প্রায় ১৩৫-১৪০ ডিগ্রি এবং দুই পাশে প্রায় ২০০ ডিগ্রি পর্যন্ত দেখতে পারে।
চোখের সম্ভাব্য দাম জেনে নিই।
যেকোনো দ্রব্যের  মান নির্ণয় করা হয়, উক্ত বস্তুর ফিচারের (বৈশিষ্ট্যের)  উপর ভিত্তি করে।আর মান যত ভালো তার দামও তত ভালো।

সুতরাং, চোখের ফিচার:
Resolution: 576 megapixel
Bit Depth: 7.5 bits per second.
Frames Per Second: 1000
Shutter Speed: 1/100-1/200
Dymaic Range: 10-14stops
Crop Factor: X.05
Focal Length: 17mm
Angel of View: 180degree
ISO: =1000 camera

 উক্ত ফিচারের উপর নির্ভর করে বিভিন্ন ক্যামেরা কোম্পানি এবং কিছু বিজ্ঞানী মানুষের চোখের যে দাম নির্ধারণ করেছে তা শোনার  পর আমি  নিশ্চিত আপনি আপনার এক একটি চোখের কত মূল্য তা আপনি অনুধাবন করবেন এবং অবশ্যই  নিজের চোখের যত্ন নেবেন। 
আপনার অবর্তমানে আপনার এই এতো দামী চোখ দিয়ে কেউ যাতে এই পৃথিবীর রূপ দেখতে পারে তার জন্য #মরনোত্তর_চক্ষু_দানের_অঙ্গীকার করবেন   আর সেটাই স্বাভাবিক। কারণ বিজ্ঞানীরা আপনার চোখের দাম যে কত  নির্ণয় করেছেন :

35,268,799$ dollar 
ভারতীয়  টাকায় যার মুল্য প্রায়: ২৫১ কোটি ৪৬ লক্ষ ৬৫ হাজার  শত ৬৯ টাকা  মাত্র! [১ ডলার =৭১.৩ টাকা ধরে]
ছবি  তথ্য অন্তর্জাল থেকে সংগৃহীত।

No comments

Powered by Blogger.