সুস্বাদু চকলেট কেকের সহজ রেসিপি
কেক আমাদের সকলের খুব পছন্দের। আর যদি বাসায় তৈরি করা সুস্বাদু কেক হয়, তাহলে তো কথাই নেই। কিন্তু সুন্দর কেক তৈরি করতে সবাই পারে না। এই জন্য কেক তৈরি করাটা অনেকের কাছে একটু ঝামেলারই মনে হয়, তাই অনেকই সহজ ও ঝামেলামুক্ত রেসিপি খোঁজেন। তাই আজ আমি দেখাতে যাচ্ছি সবচেয়ে সহজ চকলেট কেকের রেসিপি। চলুন জেনে নেই কিভাবে তৈরি করা যায় সফট চকলেট কেক।
![]() |
| চকলেট কেক |
চকলেট কেক তৈরি করতে যেসব উপকরন লাগবে
- ডিম ৩ টি,
- ময়দা ১ কাপ বা ২৫০ গ্রাম,
- দুধ ১ কাপ,
- চিনি ১ কাপ,
- তেল ১০০ গ্রাম,
- বেকিং পাউডার ১/২ চা-চামচ,
- ভ্যানিলা এসেন্স ১ চা চামচ,
- কোকো পাউডার ১ চা-চামচ,
- চকলেট ১টা,
- লবন-১/৪ চা-চামচ।
চকলেট তৈরির প্রনালী
চকলেট কেক তৈরি করতে প্রথমে দেখবেন যেন ডিম নরমাল তাপমাত্রায় থাকে। কারন ডিম ঠাণ্ডা হলে ফোম ভাল হয় না। প্রথমে ডিমের সাদা অংশ ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার দিয়ে ৫-৬ মিনিট বিট করে ফোম করে নিতে হবে। যেহেতু আমরা বাটার ব্যবহার করছি না, সেহেতু এতে ১/২কাপ তেল দিয়ে কিছুক্ষন বিট করতে হবে। তারপর ফোমের সাথে চিনি মিক্স করে আবারো ৮-১০ মিনিট বিট করতে হবে। চকচকে ফোম তৈরি হলে অল্প লবন, ডিমের কুসুম ও ভ্যানিলা এসেন্স দিয়ে আবারো কিছুক্ষণ বিট করতে হবে। দুধ হালকা গরম করে তাতে কোকো পাউডার ও অল্প ২ টুকরা চকলেট দিয়ে মিক্স করে নিন। ভালভাবে মিক্স হলে, এবার মিক্স চকলেট দুধ ঢেলে দিয়ে কিছুক্ষন মিক্স করে নেন। তারপর ময়দা এবং বেকিং পাউডার ভাল করে চেলে নিবেন, ২ বার করে নিবেন যাতে গুটা না থাকে। চেলে নেওয়া ময়দা ৩-৪ বার অল্প অল্প দিয়ে মিক্স করুন। ময়দা দেয়ার সময় বিট বা অভার মিক্সিং করবেন না। চামচ দিয়েই ভাল করে ময়দা মিক্স করবেন। আগে থেকেই যেন গুটা না থাকে লক্ষ্য রাখতে হবে। হয়ে গেলে বেকিং এর পাত্রে তেল দিয়ে রেখে দিবেন। এবার এই মিক্সার পাত্রে ঢেলে দিবেন।
তারপর ১৮০ ডিগ্রীতে অভেন ১০-১৫ মিনিটের জন্য প্রথমে বসিয়ে দিবেন। কিছুক্ষণ পরে ১৬০ ডিগ্রীতে ৩০ -৩৫ মিনিট আবার রাখবেন। এবার কাঠি বা টূথপিক ধুকিয়ে চেক করে দেখুন। যদি দেখেন কাঠিতে কিছু লেগে নেই তাহলে অভেন অফ করে দিন। আর যদি না হয় তাহলে ১৮০ ডিগ্রীতে ১০ মিনিট দিয়ে আবার রেখে নামাবেন। হয়ে গেলে ঠাণ্ডা করে পরিবেশন করুন ।
ডেকোরেশন করার নিয়ম
চকলেট তৈরি
- চকোলেট – পরিমান মত (ক্যাডবেরি বা যে কোন চকোলেট নিলেই হবে )
- গরম ঘন দুধ – পরিমান মত
প্রনালী
চকোলেট ভাল করে কুচি করে নিন।এবার গরম দুধ ঢেলে মিক্স করে অনেকটা ঘন মত তৈরি করে নিন ।এবার গরম থাকতে থাকতে কেকের উপরে ঢেলে কেক কভার করে দিন । এরপর ফ্রিজে রেখে দিন ১-২ ঘন্টার জন্য। ঠাণ্ডা হলে সুন্দর সেট হয়ে যাবে।এবার পছন্দ মত ফুল বা ক্রিম দিয়ে সাজিয়ে নিন । আমি চকোলেট পাতা তৈরি করে নিয়েছি আর ক্যাডবেরিরি শর্টস দিয়ে সাজিয়েছি ।
চকলেট পাতা তৈরি
চকোলেট ডাবল ব্রয়লারে গলিয়ে যে কোন পাতার উপরে লাগিয়ে ফ্রিজে রেখে দিলে ৪-৫ মিনিট পরে পাতা থেকে তুলে নিলেই হয়ে যাবে। খেয়াল রাখবেন পাতা যেন জীবাণু মুক্ত হয় এবং বিষাক্ত না হয়। পেয়ারার পাতা, তেলাকচুর পাতা, কামরাঙ্গার পাতা ইত্যাদি যে কোন আপনার পছন্দ মত পাতা নিতে পারেন। এভাবে আপনি যে কোন ডিজাইন করতে পারেন। আমি আজ করেছি নরমাল গোল গোল।
টিপস
কেক সফট রাখার সবচেয়ে ভাল বুদ্ধি হচ্ছে একটা কাপড় ভিজিয়ে নিয়ে ঝেড়ে বাড়টি পানি ফেলে দিয়ে সেই কাপড় দিয়ে কেক ঢেকে রাখাতে হয় । কেকের সাথে না লাগিয়ে একটু উপরে রাখতে হবে । আমি কেক পাত্রের থেকে বের না করে পাত্রের উপরে কাপড় দিয়ে রেখে দিই। পরে সকালে পরিবেশন করি।



No comments